মেক্সিকোর পশ্চিম উপকূলে ভূমিকম্প
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোনোরা ও বাজা ক্যালিফোর্নিয়া সুরের মধ্যবর্তী কোর্তেজ সাগরে এক শক্তিশালি ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
শনিবারের এ ভূমিকম্পটি ৬ দশমিক ৫ মাত্রার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
প্রাথমিকভাবে ভূমিকম্পজনিত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সোনোরা ও সিনালোয়া রাজ্যের জরুরি দূর্যোগ মোকাবিলা বিভাগগুলো। কোর্তেজ সাগরের পশ্চিম তীরের বাজা ক্যালিফোর্নিয়া সুরের লোরেটো শহরের বাসিন্দারাও একই ধরনের কথা বলেছেন।
লোরেটোর এক হোটেল কর্মী আনা কারানজা বলেন, “ভূমিকম্পটি ভালোভাবেই অনুভূত হয়েছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর শুনিনি।”
