বেলজিয়ামে স্কাইডাইভার বিমান বিধ্বস্ত, নিহত ১১
বেলজিয়ামে স্কাইডাইভিং এর কাজে ব্যবহৃত ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন আরোহী নিহত হয়েছেন। বিমানটি একদল স্কাইডাইভারকে নিয়ে আকাশে পাখা মেলেছিল।
শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস’র দক্ষিণ-পূর্বের ফার্নেলমন্ট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা সবাই বেলজিয় নাগরিক। এদের অধিকাংশই স্থানীয় একটি স্কাইডাইভিং ক্লাবের সদস্য। দূর্ঘটনার মাত্র বিশ মিনিট আগে তারা মধ্য বেলজিয়ামের নামুর এলাকার একটি ছোট বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছিল।
ফার্নেলমন্টের মেয়র জ্য ক্লদ নিহউল বলেন, “প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিমানটির একটি অংশ ভেঙে পড়লে এটি সরাসরি একটি পাথরের মতো পড়ে গিয়ে বিধ্বস্ত হয়।”
তিনি জানান, জীবন বাঁচাতে তিনজন আরোহী বিমানটি থেকে লাফিয়ে পড়েছিল, কিন্তু তখন অনেক দেরী হয়ে গিয়েছিল।
