২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে পাকিস্তানি মন্ত্রী নিহত

নিজ বাসায় ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় আত্মঘাতি বোমা হামলায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইনমন্ত্রী ইসরারুল্লাহ গান্দাপুরসহ অন্তত সাতজন নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 12:20 AM

Updated : 23 Aug 2022, 07:06 PM

প্রত্যক্ষদর্শীদের উদ্বৃত করে বিবিসি জানিয়েছে, ইসরারুল্লাহ গান্দাপুর কুলাচি গ্রামে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আত্মঘাতি হামলা হয়। এতে তিনিসহ অন্তত সাতজন নিহত হন। আহত হন ৩০ জন।

গান্দাপুর সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জান জানান, হামলার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।