২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ মামলার আসামি অস্ত্রসহ প্রেপ্তার

কক্সবাজারের পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 11:48 AM

Updated : 23 Aug 2022, 07:05 PM

কক্সবাজার সদর থানার এসআই শাহেদ উদ্দিন জানিয়েছেন, শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চৌফলদন্ডী এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ১৮টি মামলার আসামি জিয়াবুল হককে (২৫)। 

গ্রেপ্তার জিয়াবুল চৌফলদন্ডী এলাকার মনির আহমদের ছেলে।

এস আইন শাহেদ বিডিনিউজ টোয়েন্টিোর ডটকমকে জানান, জিয়াবুলের কাছ থেকে একটি কাটা বন্দুক উদ্ধার করা হয়েছে।

জিয়াবুলের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ নানা অভিযোগে ১৮টি মামলা রয়েছে থানায়।

পুলিশ কর্মকর্তা শাহেদ বলেন, “তার নেতৃত্বে একটি সন্ত্রাসী দল চৌফলদন্ডী এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে বেড়াচ্ছিল।”