২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি

ভারত-পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘণ করে পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

শুক্রবার জম্মুর পুঞ্চ এলাকার হামিপুর, মেনধার ও বারাশিঙ্গা সেক্টরের সীমান্ত চৌকিতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

হামলায় পাকিস্তানী বাহিনী হালকা অস্ত্রের গুলিবর্ষণসহ রকেট ও মর্টারও ব্যবহার করে বলে জানিয়েছেন ভারতীয় বাহিনীর কর্মকর্তারা। পাকিস্তানের হামলার জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানান তারা।

মাত্র কয়েকদিন আগে কাশ্মিরের কেরান সেক্টরের সীমান্তে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর তীব্র বন্দুকলড়াই হয়। ভারী অস্ত্রে সজ্জিত ৩০ জন অনুপ্রবেশকারীর ওই দলের সঙ্গে লড়াইয়ে পাঁচ ভারতীয় সেনা আহত হয়।

এই অনুপ্রবেশকারীদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী জড়িত বলে অভিযোগ করেছে ভারত।