২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরামিক বাটির দাম ১৪০ কোটি টাকা!

চীনের মিং রাজবংশ আমলের একটি সিরামিকের বাটি নিলামে ১৪০ কোটি ৪০ লাখ টাকায় (১৮ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার হংকংয়ে সথবি’র নিলাম কেন্দ্রে বিরল এই বাটিটির নিলাম হয় বলে বিবিসি জানায়।

নিলামে ওঠানোর পর বাটিটি কিনতে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

মিং রাজবংশ ১৩৬৮ সাল থেকে ১৬৪৪ সাল পর্যন্ত ২শ’ ৭৬ বছর চীন শাসন করেন। তাদের রাজত্বকে মানব ইতিহাসের অন্যতম সুশাসিত সরকার ও সামাজিক স্থিতিশীলতার পর্ব বলে বিবেচনা করা হয়।

এই রাজবংশের আমলেই চীনের রাজধানী বেইজিংয়ের বিখ্যাত ‘নিষিদ্ধ শহর’ তৈরি ও হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীকে সংযোগকারী বিশ্বের বৃহত্তম খাল ‘গ্রান্ড ক্যানাল’ খনন করা হয়।

নিলামে ওঠানো বাটিটি ওই রাজবংশের ১৫শ’ শতকের কোনো এক রাজা ব্যবহার করেছিলেন বলে জানানো হয়েছে।

মিং রাজাদের ব্যবহৃত পোর্সেলিনের বিভিন্ন জিনিস নিলামে বিক্রি করা হয়েছে। সেগুলোর মধ্যে এই বাটিটির দাম দ্বিতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে।