২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ম্যালেরিয়ার টিকা

২০১৫ সালের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার টিকা বাজারে ছাড়ার আশা করছে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 06:21 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

এ লক্ষ্যে আগামী বছরই টিকাটি বাজারজাত করার অনুমোদন পাওয়ার চেষ্টা নিচ্ছে জিএসকে।

পরীক্ষামূলকভাবে ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করে এরই মধ্যে আফ্রিকার শিশুদের ম্যালেরিয়া নিরাময়ে উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে।

আরটিএস,এস নামের এ টিকা প্রয়োগে ম্যালেরিয়া আক্রান্ত শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা ছাড়াও শিশুদের ম্যালেরিয়া সংক্রমণ প্রায় এক চতুর্থাংশ কমানো সম্ভব হয়েছে।

এ অগ্রগতির ভিত্তিতেই জিএসকে এখন ২০১৪ সালে ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) এর কাছে এটি বাজারজাত করার অনুমোদনের জন্য আবেদন করতে চলেছে।

এ ব্যাপারে জিএসকে এক বিবৃতিতে জানায়, “আরটিএস,এস এর ব্যবহারে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি (ইএমএ) অনুমোদন দিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) ২০১৫ সালের শুরুতেই এই টিকা বিশ্বব্যাপী ব্যবহারের অনুমোদন দেয়ার ইঙ্গিত দিয়েছে”।

মশাবাহিত সংক্রামক রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রতিবছর এক লাখেরও বেশি মানুষ মারা যায়।বিশেষত সাব সাহারা অাফ্রিকান অঞ্চলেই এ রোগের প্রকোপ বেশি।

একমাত্র কার্যকরী টিকা প্রয়োগ করেই এ রোগ থেকে বাঁচা সম্ভব, বলছেন বিজ্ঞানীরা। এদিক থেকে আরটিএস,এস এর ব্যবহার সুফল বয়ে আনবে বলেই মনে করছেন তারা।