২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা, নিহত ১৫

ইরাকের উত্তরাঞ্চলের এক প্রাথমিক বিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Oct 2013, 08:33 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানায়, রোববার মসুলের উত্তরপশ্চিমাঞ্চলীয় তেল আফার শহরে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলার পরই বিদ্যালয়ে এ বোমা হামলা হয়।

পুলিশ স্টেশনে ট্রাক বোমা হামলার পরপরই প্রাথমিক স্কুলে হামলা হওয়ার কথা জানান তেল আফারের মেয়র আব্দুল আল আব্বাস।

কোনো হামলার দায়ই কেউ স্বীকার করেনি। তবে সুন্নি ইসলামপন্থি আল কায়েদা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।