লিবিয়ায় সেনা তল্লাশি চৌকিতে হামলায় নিহত ১২
লিবিয়ায় প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুসারীদের ঘাঁটি এলাকায় একটি সেনা তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।
শনিবার লিবিয়ার কর্মকর্তারা জানান, বনি ওয়ালিদ শহরের কাছের একটি তল্লাশি চৌকিতে এ হামলায় নিহতরা সবাই সেনা সদস্য।
লিবিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্ট্যাফের মুখপাত্র আলী শেখি বলেন, বনি ওয়ালিদ ও তারহুনা শহরের সংযোগ সড়কে একটি তল্লাশি চৌকিতে এ হামলা হয়। এতে ১২ থেকে ১৫ জনের মতো সেনা সদস্য নিহত হয়েছেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন হাসান আল-সাঈদ বলেন, হামলায় ১৫ সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
