২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে সড়ক দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু

ভারতে এক সড়ক দুর্ঘটনায় ১৩ শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 12:37 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

বারপেতা জেলার পুলিশ জানিয়েছে ১০ চাকার মালবাহী একটি ট্রাকের সঙ্গে দুটি মিনিভ্যানের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। স্থানটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে ১শ’ মাইল পশ্চিমে অবস্থিত।

মিনিভ্যান দুটি শ্রমিকদের বহন করছিল। শ্রমিকদের অনেকের সঙ্গে তাদের শিশুসন্তানও ছিল। এই শ্রমিকেরা স্থানীয় একটি ইটখলায় কাজ করতো।

আর মালবাহী ট্রাকটি পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত দুর্ঘটনার চিত্রে দেখা যায়, সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে। মৃতদের লাশ সারিবদ্ধভাবে সবুজ ঘাসে ওপর রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ট্রাকচালককে দায়ী করেছে। ট্রাকে থাকা দুই ব্যক্তির একজন এই দুর্ঘটনায় মারা গেছেন বলেও ধারণা করা হচ্ছে।