২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজতন্ত্রের অবমাননায় রাজতন্ত্রীর সাজা

রাজতন্ত্রকে অবমাননার দায়ে রাজতন্ত্রপন্থী এক আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যাণ্ডের একটি আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Oct 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার রাজতন্ত্রপন্থী তথাকথিত ‘হলুদ জামা’ আন্দোলনের নেতা ব্যবসায়ী সন্ধি লিমথঙ্গকুল এ সাজা পেয়েছেন।

রাজতন্ত্রকে আক্রমণ করে করা রাজতন্ত্র বিরোধীদের একটি মন্ত্রব্য পুনারাবৃত্তির জন্য তাকে এ সাজা দেয়া হয়। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ‘হলুদ জামা’ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি।

রায়ে ব্যাংককের আদালত বলেছে, “জনসম্মুখে রাজনৈতিক বিরোধীদের ওই মন্ত্রব্যের পুনরাবৃত্তি করে তিনি আরো বেশি মানুষের মাঝে তা ছড়িয়ে দিয়েছেন, যার কোনো প্রয়োজন ছিল না।”

থাইল্যান্ডের ৮৫ বছর বয়সী রাজা ভুমিবল আদুলিয়াদেজকে দেশটিতে প্রায় দেবতা হিসেবে বিবেচনা করা হয়। দেশটির কঠোর রাজতন্ত্র-অবমাননা আইনে রাজতন্ত্রের পক্ষে অপমানসূচক বা হুমকি বিবেচিত হলে সর্বোচ্চ ১৫ বছরের সাজার বিধান আছে।

এই আইনটি রাজনৈতিক উপদল বা বিরোধী ব্যক্তির মুখ বন্ধ করা বা হেনস্তা করার জন্য ব্যবহৃত হতে পারে বলে সমালোচনা আছে।

থ্যাইল্যান্ডের হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, “সাবেক গণমাধ্যমব্যবসায়ী সন্ধির এই মামলা বুঝিয়ে দিল, এমনকি রাজতন্ত্রের সমর্থকরাও এই আইনের হাত থেকে নিরাপদ নন।”