কমবয়সী মায়ের শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি
বেশি বয়সের মায়েদের তুলনায় ৩০ বছরের কম বয়সী মায়ের শিশুদের শৈশবেই মারা যাওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাজ্যের একটি গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
যুক্তরাজ্যে গত ২০ বছরে শিশুমৃত্যুর হার ৫০ শতাংশ কমলেও মায়ের বয়স কম হওয়ার সঙ্গে শিশুদের অকালমৃত্যু ঝুঁকির যোগসূত্র খুঁজে পাওয়া গেছে গবেষণায়।
‘ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ’ গবেষণাটি পরিচালনা করেছে।
১৯৮০ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত শিশুদের মৃত্যু নিবন্ধন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ মৃত্যুর কারণ খতিয়ে দেখা হয় গবেষণায়।
শিশুদের জন্মগত ওজন, শৈশবকালীন কোনোরকম আঘাত এবং মায়েদের বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে গবেষণাটি করা হয়।
এতে দেখা গেছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস এ ৩০ বছরের কম বয়সী মায়ের শিশুদের সঙ্গে ৩০ ও তার ঊর্ধ্বে ৩৪ বছর বয়সী মায়ের শিশুদের মধ্যে মৃত্যুহারের তারতম্য আছে। সমগ্রিকভাবে ৯ বছর বয়সী ১১ শতাংশ শিশুর মৃত্যু ঘটেছে মায়ের বয়সজনিত কারণে ।
আর ২০ বছর বয়সী মায়ের শিশুদের ক্ষেত্রে সামগ্রিকভাবে ৯ বছর বয়স পর্যন্ত শিশু মৃত্যুর হার দেখা গেছে ৩ দশমিক ৮ শতাংশ।
