২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে দ্রুত চুক্তির ব্যাপারে আশাবাদী কেরি

ইরানের পারমানবিক অস্ত্র নিয়ে তুলনামূলক দ্রুত একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, যা দুই দেশের সম্পর্কে নাটকীয় উন্নতি আনবে বলে মনে করেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Sep 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কেরি বলেন, “দ্রুত একটি চুক্তিতের আসা সম্ভব, যদিও এটা নির্ভর করছে ইরান কতো দ্রুত এবং পরিচ্ছন্নভাবে নিজেদের প্রস্তুত করতে পারে তার ওপর।“

“যদি এটা শান্তিপূর্ণ প্রকল্প হয়, আমরা দেখবো এবং পুরো বিশ্ব দেখবে ইরানের সঙ্গে সম্পর্ক কি নাটকীয় ভাবে ভালো হয়ে গেছে এবং সেটা কতো দ্রুত পরিবর্তিত হয়েছে।“

শুক্রবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে কথা বলেন। তিন দশকের মধ্যে এটাই প্রথম দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের মনোভাবের নাটকীয় পরিবর্তনের ফলেই এই যোগাযোগ হয়েছে। ১৯৭৯ সালে ইরানে অভ্যুথানের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।

কেরি বলেন, পর্যবেক্ষণের জন্য দ্রুত পারমানবিক ক্ষেত্রগুলো খুলে দিয়ে ইরান তাদের আন্তরিকতা প্রমাণ করতে পারবে। সেই সঙ্গে ইউরেনিয়াম মজুদ এমন পর্যায়ে রাখা যাতে তা সামরিক ব্যবহারের উপযোগী না হয়।

“পারমানবিক প্রকল্পের ব্যাপারে আন্তর্জাতিক মহলের চাহিদা অনুযায়ী ইরানের দ্রুত, পরিষ্কার এবং বিশ্বাসী ব্যবস্থা নেয়া প্রয়োজন।“

অন্য এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, “শন্তিপূর্ণ কারণে পারমানবিক মজুদ বৃদ্ধির অধিকার ইরানের আছে এবং এটা নিয়ে আলোচনার কিছু নেই।“

“সামরিক পর্যায়ে ব্যবহারের জন্য যে বিশাল পরিমাণ ইউরেনিয়াম থাকতে হবে তার প্রয়োজন আমাদের নেই। এটা নিশ্চিতভাবেই বলছি এবং আমাদের সেদিকে যাওয়ার কোনো ইচ্ছাও নেই।“

ইরান খুশি হয়েই আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে তাদের পারমানবিক ক্ষেত্রগুলো দেখতে দেবে বলেও জানান জারিফ।

“যদি যুক্তরাষ্ট্র ইরানের অধিকার স্বীকার করতে, সম্মান করতে এবং এই দৃষ্টিকোণ থেকে এগিয়ে যেতে প্রস্তুত থাকে তবে আমাদের জন্য সত্যিকারের একটা সুযোগ আছে।“

“আমরা খুশি মনেই আলোচনায় যাবে। যুক্তরাষ্ট্রকেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে।“

এ ব্যাপারে কেরি বলেন, “ইরান এই প্রকল্প থেকে আসলে কি করতে যাচ্ছে সেটার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে না।“