২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালুসকোনির সমর্থন প্রত্যাহার, সঙ্কটে ইতালি সরকার

ইতালির মধ্য-ডানপন্থী নেতা সিলভিও বার্লুসকোনি সরকার থেকে নিজ দলীয় মন্ত্রীদের প্রত্যাহার করে নেয়ার পর পতনের মুখে রয়েছে দেশটির মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা নেতৃত্বাধীন সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Sep 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

এতে ইউরো জোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ইতালিতে আবার রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে।

শনিবার দুর্বল জোট সরকার থেকে নিজ দলীয় মন্ত্রীদের সরিয়ে নেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি।

মাত্র সাত মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে নূন্যতম সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়ী হয়েছিল লেত্তার মধ্য-বামপন্থী ডেমক্রেটিক পার্টি। নতুন সরকার গঠণের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে পার্লামেন্টের সংখ্যাগুরু দল। সরকার গঠণে ব্যর্থ হলে আবার নির্বাচনে যেতে হবে দেশটিকে।

এই মূহুর্তে দেশটির প্রেসিডেন্ট গিওর্গিও ন্যাপোলোতানির ওপর অনেক কিছু নির্ভর করছে। ইতালির পার্লামেন্ট বিলুপ্ত করা হবে কিনা এ সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী এখন তার ওপরই নির্ভর করছে। পার্লামেন্ট বিলুপ্ত হলে নতুন নির্বাচনে যেতেই হবে।

তবে মাত্র সাত পর আবার নতুন নির্বাচনের আয়োজন করলেই সমস্যা কেঁটে যাবে এমনটি সম্ভবত ভাবছেন না প্রেসিডেন্ট ন্যাপোলোতানি। এই সময়ে নির্বাচন হলে আবার একই ধরনের ফলাফল ফিরে আসতে পারে।

সে ক্ষেত্রে বর্তমান পার্লামেন্টের মধ্য থেকেই নতুন একটি জোট সরকার গঠণের চেষ্টায় লেত্তা প্রেসিডেন্টর সমর্থন পাবেন বলেই ধারণা করা হচ্ছে।

কয়েক সপ্তাহ আগে ঐতিহ্যগতভাবে পরস্পর বিরোধী ডান ও বামপন্থীদের জোড়াতালি জোট সরকারের মধ্যে উত্তেজনা শুরু হয়। কর ফাঁকির মামলায় ডানপন্থীদের নেতা বার্লুসকোনি অভিযুক্ত হলে পার্লামেন্ট থেকে তার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা শুরু হয়।

এরই মধ্যে আগামী সপ্তাহে পালামেন্টের আস্থা ভোটে তাকে সমর্থন দেয়া না হলে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন বলে শুক্রবার হুমকি দেন লেত্তা। লেত্তার এই হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন বার্লুসকোনি।

এরপর বাজেট ঘাটতি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেয়া সীমার বিষয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় জোট সরকারের মন্ত্রীসভা। কর বৃদ্ধির তীব্র বিরোধীতা করে বার্লুসকোনির দল। তাদের বিরোধীতা সত্বেও কর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার।
এই সিদ্ধান্ত জোট সরকার গঠণে হওয়া ডান-বাম সমাঝোতার গুরুতর লঙ্ঘণ, এই অভিযোগ তুলে সরকার থেকে পদত্যাগ করে ডানপন্থী সদস্যরা।

ডানপন্থীদের এই অভিযোগকে “ডাহা মিথ্যা” বলে প্রত্যাখান করেছেন প্রধানমন্ত্রী লেত্তা ।