সুন্দরীশ্রেষ্ঠা মেগান ইয়াং
এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুন্দরীশ্রেষ্ঠার মুকুট উঠেছে ফিলিপাইনের মেগান ইয়াংয়ের মাথায়।
ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে শনিবার সন্ধ্যায় দর্শকদের উল্লাসধ্বনীর মধ্যে ২৩ বছরের ইয়াংকে মিস ওয়ার্ল্ড শিরোপা পরিয়ে দেয়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশের ১২৬ জনকে টপকে এ শিরোপা জয় করেন ডিজিটাল ফিল্মের এই শিক্ষার্থী।
প্রতিযোগিতায় ফ্রান্সের ম্যারিন লোরফেলিন দ্বিতীয় এবং ঘানার ক্যারানজার না ওকাইলি শুটার তৃতীয় হয়েছেন। তারা দুজনই মেডিকেলে পড়ছেন।
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ইয়াং ১০ বছর বয়সে ফিলিপাইনে চলে আসেন।
ইয়াং জানান, ভবিষ্যতে শিক্ষা বিস্তারে কাজ করতে চান তিনি।
এ যাবৎকালের শ্রেষ্ঠ ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কট্টরপন্থী মুসলিমদের বিক্ষোভের মুখে তা সরিয়ে বালিতে নেয়া হয়।
