২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুথার কিং ও আলির বিরুদ্ধে লেগেছিল গোয়েন্দারা’

ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোয় প্রতিবাদ চলাকালীন দেশটির নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এবং বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলির পেছনে গুপ্তচর লেলিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

গোপননথিতে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।

এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিকদের এবং দুজন সিনেটরের ওপরও নজর রেখেছিলো রেখেছিল এনএসএ।

এনএসএ’র কয়েকজন কর্মকর্তা এই প্রকল্পকে ‘সরাসরি অবৈধ না হলেও অশোভন’ বলে উল্লেখ করেছিলেন বলে ওই নথিতে প্রকাশ করা হয়।

যদিও ১৯৭০ সালে এই অপারেশনের কথা প্রকাশ পেয়েছিল। কিন্তু কাদের ওপর নজরদারী বা কাদের ফোনে আড়িপাতা হয়েছিল তা এতদিন পর্যন্ত গোপন ছিল।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষককে সরকার তাদের পুরনো নথি নিয়ে কাজ করার অনুমতি দেয়ার পর গোপন এই কাগজপত্রগুলো প্রকাশ পেয়ে যায়।

গবেষক ম্যাথু অ্যাইড ও উইলিয়াম বুর বুধবার গোপন নথিগুলো প্রকাশ করেন।

তারা লেখেন, “সম্প্রতি এনএসএ’র ঘরের মধ্যে গোয়েন্দাগিরির যে তথ্য প্রকাশ পেয়েছে তা খুবই দুঃখজনক। হোয়াইট হাউজের রাজনৈতিক শত্রুদের নজরে রাখার জন্য গোয়েন্দা সংস্থা এ ধরনের কোনো পদক্ষেপ বর্তমানে নেয় কিনা তার কোনো প্রমাণ সেখানে নেই।“

বিশ্ববিদ্যালয়ের ‘জাতীয় নিরাপত্তা অর্জন’ সংস্থাটির গবেষকরা সরকারের গোপনিয়তা খুঁজে বের করে।

নথিতে পাওয়া যায়, ভিয়েতনামযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ চরম আকার ধারণ করলে কিছুটা ভয় থেকেই নাগরিক আন্দোলনের আরেক নেতা হুইটনি ইয়াং, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক টম উইকার এবং ওয়াশিংটন পোস্টের কলামিস্ট আর্ট বুচওয়াল্ডের ওপর এনএসএ গোয়েন্দাগিরি করেছিল।

ততকালীন দুই সাংসদ ডেমক্রেট দলের ফ্রাঙ্ক কুর্চ এবং রিপাবলিক দলের হোয়ার্ড বেকারের ফোনেও আড়ি পেতেছিল এনএসএ।

ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় এদের অনেকেই দেশটির কড়া সমালোচনা করেছিলেন।

অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে যুদ্ধের সমালোচনাকারীদের তালিকা তৈরি ও তাদের ফোনে আড়ি পাততো এনএসএ।

১৯৬৯ সালে রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট হওয়ার পরও নজরদারীর এই কার্যক্রম অব্যাহত ছিল। পরে ১৯৭৩ সালে নিক্সন প্রশাসন ওয়াটারগেট কেলেঙ্কারী থেকে বের হয়ে আসার পরপর দেশটির অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসন এনএসএ’র এই কার্যক্রম বন্ধ করে দেন।