২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে আদালত।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 08:08 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

কায়রোর প্রশাসনিক আদালতের রায়ে দলটির সব প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠন নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, ব্রাদারহুডের সব অর্থসম্পদ জব্দ করার জন্য অন্তর্বর্তী সরকারকে নির্দেশও দিয়েছে আদালত।

সোমবার আদালত এ রায় দেয় বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় টিভি।

মিশরে বেশিরভাগ সময়ই নিষিদ্ধ ছিল ইসলামপন্থি মুসলিম ব্রাদারহুড।কিন্তু ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারক উৎখাত হওয়ার পর দলটিকে আবার প্রকাশ্যে কার্যক্রম চালাতে দেয়া হয়।

এরপর রাজনৈতিক দল গঠন করে ব্রাদারহুড মুবারক-পরবর্তী নির্বাচনে মিশরের ক্ষমতায় আসে।

পরবর্তীতে গত ৩ জুলাইয়ে সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দলটির ওপর দমনাভিযান শুরু করে।

দেশে সহিংসতা এবং হত্যাকাণ্ড উস্কে দেয়ার অভিযোগে এ পর্যন্ত দলটির বহু নেতাকর্মী আটক হয়েছে।