চীনের বহিষ্কৃত নেতা বো শিলাইয়ের আজীবন কারাদণ্ড
চীনের বহিষ্কৃত নেতা বো শিলাইয়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছে। শিলাইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছিল।
রোববার পূর্ব চীনের শ্যানডং প্রদেশের জিনান ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তাকে এ সাজা দেয়।
এ সাজার পাশাপাশি বো’র সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করারও নির্দেশ দিয়েছে আদালত।
