জঙ্গি হামলায় ১৮ আফগান পুলিশ নিহত
আফগানিস্তানের বাদাখসান প্রদেশে তালেবান জঙ্গিদের হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিবিসিকে জানায়, ওরদোজ এলাকায় জঙ্গি বিরোধী এক অভিযান শেষে পুলিশ সদস্যরা প্রাদেশিক রাজধানীতে ফিরছিলেন। পথেই তারা হামলার শিকার হন।
তালেবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে। উত্তরাঞ্চলীয় ওরদোজ প্রদেশে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও সম্প্রতি সেখানে জঙ্গি তৎপরতা বেড়েছে।
