২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের নির্বাচন কমিশনারকে গুলি করে হত্যা

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রধান আমানুল্লাহ আমানকে গুলি করে হত্যা করেছে তালেবান বন্দুকধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বুধবার আমান কাজে যাওয়ার পথে মটরসাইকেলে করে দুই বন্দুকধারী এসে তাকে গুলি করে চলে যায়। পরে গুলিবিদ্ধ আমানকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তালেবান হামলার দায় স্বীকার করেছে। তালেবান নেতা মোল্লা ওমর বলেছেন, আফগানিস্তানে আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনকে বৈধ বলে মনে করে না তার দল।


আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য হুমকি বলে মন্তব্য করার একদিন পরই আমানকে হত্যা করল তালেবান।


আমান ২০০৪ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের সময় কাজ শুরু করেন। এরপর নির্বাচন কমিশন মে থেকে কাজ শুরু করার পর কমিশনের সদস্য হিসাবে তিনিই প্রথম নিহত হলেন।


প্রদেশের মুখপাত্র এনায়েতুল্লাহ খালিক বলেছেন, সকালে কাজে যাওয়ার সময় আমানকে তার বাড়ির বাইরে গুলি করা হয়।


আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার প্রস্তুতির এ সময়ে তালেবান সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে দেশটিতে আগামী বছরের নির্বাচনকে অগ্নিপরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে।