অভিনেতা ওম পুরি গ্রেপ্তার, জামিনে মুক্ত
স্ত্রী নন্দিতাকে নির্যাতনের অভিযোগে থ্যাতিমান অভিনেতা ওম পুরিকে শনিবার গ্রেপ্তার করা হয়েছিল, পরে ১০ হাজার রুপি জামিনে মুক্তি পান তিনি।
প্রেসি ট্রাস্ট অব ইন্ডিয়ায় (পিটিআিই) প্রকাশিত সংবাদ সূত্রে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
মুম্বাইয়ের ভারসোভা থানা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক হরিশচন্দ্র পারমালে পিটিআইকে বলেন, “থানায় এসে আত্মসমর্পন করেন ওম পুরি। পরে আদালত ১০ হাজার রুপি জামিনে তাকে মুক্তি দেয়।”
ওম পুরি’র স্ত্রী নন্দিতার অভিযোগ অনুযায়ী, ২২ অগাস্ট ওম পুরি তাকে তাদের মুম্বাইয়ের বাসভবনে একটি কাঠের লাঠি দিয়ে নির্যাতন করেছেন।
ওম পুরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারা (বড় ধরনের ক্ষতির উদ্দেশ্যে আঘাত), ৫০৪ ধারা (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে সচেতনভাবে লাঞ্ছিত করা) এবং ৫০৬ ধারা (ভীতি প্রদর্শন) অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পারমালে।
জামিন পাওয়ার পর শনিবার রাতেই ওম পুরি ভারত ছাড়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে একটি সূত্র।
