২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে রাসায়নিক গ্যাস নিঃসরণে নিহত ১৫

চীনের প্রধান বাণিজ্য নগরী সাংহাইয়ে একটি কোল্ড স্টোরেজের এমোনিয়া গ্যাস নিঃসরিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

ঘটনাস্থলে উপস্থিত অগ্নিনির্বাপককর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, স্থানীয় গণমাধ্যমে এ রকম ছবি প্রকাশিত হয়েছে।

সাংহাইয়ের বোশান এলাকার একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজকরণ কারখানার কোল্ড স্টোরেজ ইউনিটে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।