২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৯ পাউন্ডে মহাশূন্য অভিযান!

কৌতূহলীদের জন্য নিজস্ব মহাশূন্যযানের মাধ্যমে সৌরজগত অভিযানের এক অনন্য সুযোগ তৈরি করে দিতে যাচ্ছে যুক্তরাজ্যের একটি কোম্পানি। এর জন্য ব্যায় করতে হবে মাত্র ১শ’ ৯৯ পাউন্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

এই লক্ষ্যে চাঁদের উদ্দেশ্যে কয়েক হাজার পকেট মহাশূন্যযান ছাড়ার উদ্যোগ নিয়েছে ওই কোম্পানি।
এই পকেট মহাশূন্যযানগুলোর একটির দাম পড়বে ১শ’ ৯৯ পাউন্ড, যে কিনবে সে নিজের ইচ্ছেমত এটি চালাতে পারবে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

আকারে এই যানগুলো সিডি’র সমান এবং এক পৃষ্ঠা কাগজের মতোই হালকা হবে। ২০১৫ সালের জুনে এগুলোকে পৃথিবীর উপর থেকে ছাড়া হবে আর ২০১৬ সালের জুনে এগুলো চাঁদের উপরে গিয়ে পৌঁছবে।

পৃথিবী থেকে নিজেদের ওয়েবের মাধ্যমে মহাকাশযানগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এগুলোর মালিকরা এবং এগুলোতে ছবি ও বার্তা যুক্ত করতে পারবে, যা ওই ক্ষুদে কৃত্রিম উপগ্রহগুলো ছড়িয়ে (ট্রান্সমিট করতে) দিতে পারবে।

ল্যাবরেটরিতে এসব পকেট মহাশূন্যযান তৈরি করা ও সেগুলোকে একটি বড় আন্তঃগ্রহ মহাশূন্যযানে তোলার সময় এগুলোর মালিকরা অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখতে পারবে।

একটি বাণিজ্যিক রকেটের মাধ্যমে পকেট মহাশূন্যযানগুলোকে মহাশূন্যে পাঠানো হবে। এর কিছু অংশকে বায়ুমণ্ডল আছে এমন গ্রহে (এক্ষেত্রে পৃথিবী) নামানোর প্রক্রিয়া পরীক্ষার জন্য পৃথিবীর বাইরে মহাশূন্যে ছাড়া হবে।

এর বেশ কয়েক মাস পর মূল মহাশূন্যযান রকেটটি চাঁদে পৌঁছলে বাকী পকেট যানগুলো ছাড়া হবে। ছবিতোলা ও চাঁদে অবতরণের মাধ্যমে পকেট মহাশূন্যযানগুলো তাদের মিশন শেষ করবে।

যানগুলোর মালিকরা তাদের পকেটে থাকা মিশন কন্ট্রোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্ট ফোন দিয়েও এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে।