২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলা করলে যুক্তরাষ্ট্র পরাজিত হবে: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ার করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যুদ্ধে নামলে যুক্তরাষ্ট্র পরাজয়ের মুখে পড়বে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Aug 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রাশিয়ার ক্রেমলিন-পন্থি ইজভেজতিয়া পত্রিকায় সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে এ সতর্কবার্তা দেন আসাদ।


তিনি বলেন, ভিয়েতনাম থেকে শুরু করে আজ পর্যন্ত সব যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে পরাজিত হয়েছে ঠিক একইভাবে আরো পরাজয় তার জন্য অপেক্ষা করছে।


সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে একথা বলেন আসাদ। এছাড়া, সিরিয়ার সেনাবাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে ওঠা অভিযোগও নাকচ করেছেন তিনি।


আসাদ বলেন, দামেস্ক সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে- “এ ধরনের অভিযোগ কান্ডজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর একের পর এক জয়ের কারণেই এসব অভিযোগ করা হচ্ছে।”


অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আসাদ বলেন, নিজের সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এমন কোনো স্থানে কি কোনো দেশ রাসায়নিক বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে?


যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স দীর্ঘদিন থেকেই সিরিয়ায় সামরিক আগ্রাসনের অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেন তিনি।

পুরনো খবর:

সামরিক ব্যবস্থা নিলে ‘মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে’: যুক্তরাষ্ট্রকে সিরিয়া