২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সিনাইয়ে ২৪ পুলিশ নিহত

মিশরের সিনাই উপদ্বীপে এক চোরাগোপ্তা হামলায় পুলিশের অন্ততপক্ষে ২৪ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার গাজা সীমান্তের রাফা শহরের কাছে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দুটি বাসে ভ্রমণরত পুলিশদের ওপর হামলাটি চালানো হয়। চারজন সশস্ত্র ব্যক্তি পুলিশের বাস দুটিকে থামিয়ে যাত্রীদের নামতে বাধ্য করে। নামার পর যাত্রীদের লক্ষ করে গুলিবর্ষণ করলে ২৪ জন নিহত হয়।

২০১১ সালে মিশরীয় একনায়ক হোসনি মুবারকের পতনের পর সিনাই উপদ্বীপে হঠাৎ করেই জঙ্গি হামলার মাত্রা বেড়ে যায়। সম্প্রতি উপদ্বীপটির জঙ্গি দমনে মিশরীয় সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করেছিল।