আফগানিস্তানে ঈদের দিনে বোমা হামলা, নিহত ১৪
ঈদের দিন পরিবারের মৃত সদস্যের কবর জিয়ারত করতে এসে বোমা হামলার শিকার হয়েছে এক আফগান পরিবার। এতে নারী ও শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের এক গ্রামীণ এলাকায় মর্মান্তিক এ হামলার ঘটনা ঘটে।
ঈদের দিন পরিবারের মৃত সদস্যের কবর জিয়ারত আফগানিস্তানে একটি প্রচলিত প্রথা। নিহতদের প্রায় সবাই এক পরিবারের সদস্য।
বিস্ফোরণে তিন নারী ও এক শিশু আহত হয়েছেন।
এছাড়া পৃথক আর একটি ঘটনায়, বুধবার আত্মঘাতী বোমা হামলায় হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধানের তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন।
