‘পাকিস্তানি চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছে সেনারা’
কাশ্মির সীমান্তে পাঁচ ভারতীয় সেনাকে হত্যার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে সরাসরি দায়ী করে চোরাগোপ্তা হামলায় তাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারত।
বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের এক অধিবেশনে এ অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।
গত মঙ্গলবার কাশ্মিরের বিতর্কিত সীমান্তের কাছে ওই সেনাদের হত্যা করা হয়।
অ্যান্টনি বলেন, “আমাদের সংযমকে ভুল বোঝা উচিত না, আমাদের সেনাবাহিনীর সামর্থকেও খাঁটো করে দেখা উচিত না। নিয়ন্ত্রণ রেখা বজায় রাখতে সরকারের প্রচেষ্টাকেও খাঁটো করে দেখলে চলবে না।”
“আমরা সবাই জানি সেনাবাহিনীর সহায়তা ছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো ঘটনাই ঘটে না, এর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী সরাসরি জড়িত।”
“এটি এখন পরিষ্কার পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী এই হামল চালিয়েছে,” বলেন তিনি।
মঙ্গলবারের ওই হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে পাকিস্তান।
