২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ আগুনে বন্ধ কেনিয়ার নাইরোবি বিমানবন্দর

কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির প্রধান বিমানবন্দর জোমো কেনিয়েত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে (জেকেআইএ) ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে। বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বুধবার ভোর ৫টার দিকে বিমানবন্দরের বর্হিগমন লাউঞ্জের ইমিগ্রেশন বিভাগে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে রয়টার্স।

আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কর্মীরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটির পরিবহনমন্ত্রী মিখায়েল কামু আগুনকে “ভয়াবহ” বলে বর্ণনা করে জনসাধারণকে বিমানবন্দর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

কেনিয়ার বেসামরিক বিমান পরিবহনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, “জরুরী অবতরণ ছাড়া সব ধরনের বিমান চলাচল বন্ধ আছে।”

আগুন লাগার কারণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি। দমকল ও অ্যাম্বুলেন্সের মতো জরুরী যানবাহন ছাড়া বিমানবন্দর এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।