২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষেধাজ্ঞা অবসানের আহ্বান রুহানির

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পার্লামেন্টে তার উদ্বোধনী ভাষণে পশ্চিমা বিশ্বকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে তেহরানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 09:37 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার এমপিদের সামনে এ ভাষণে তিনি পশ্চিমাদের উদ্দেশে বলেন, “আপনারা যথেষ্ট সাড়া পেতে চাইলে নিষেধাজ্ঞার ভাষায় কথা বলা উচিত না। শ্রদ্ধাশীল ভাষায় কথা বলা উচিত”।

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সমস্যার সমাধান হবে না। ইরানের সঙ্গে সম্পর্ক চাইলে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আচরণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ওদিকে, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ৬ সপ্তাহ পর রুহানি রোববার পার্লামেন্টে শপথ নেয়ার পরপরই হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি এক বিবৃতিতে বলেন, রুহানির যাত্রা শুরুর মধ্য দিয়ে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্পদায়ের গভীর উদ্বেগ শিগগিরই দূর করার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানে ইরান আন্তরিক হলে যুক্তরাষ্ট্রও সদিচ্ছা নিয়ে বন্ধুত্বপূর্ণ ভাবে কাজ করে যাবে।

পুরনো খবর:

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শপথ