২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শপথ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ৬ সপ্তাহ পর শপথ নিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Aug 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

পার্লামেন্টের সদস্যরাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে রোববার রুহানি শপথ নেন।

শপথ শুরু করে তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কুরআনকে সামনে রেখে জনগণের সামনে আল্লাহর কাছে শপথ করছি দেশ, ধর্ম ও দেশের সংবিধানকে সমুন্নত রাখার”।তার এ বক্তব্য রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

জুনের নির্বাচনে আকস্মিকভাবে জয়ী হন রুহানি।পূর্বসূরির চেয়ে বেশি মধ্যপন্থি দৃষ্টিকোণের আভাস দিয়ে রুহানি সংস্কারবাদীদের সমর্থন লাভ করেন।

ইরানের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান, দেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা মুক্ত করা এবং রাজবন্দিদের মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শপথ নিয়ে তিনি পার্লামেন্টে বলেন, তিনি বিচক্ষণ এবং আশাবাদী সরকার পরিচালনা করতে চান।যে সরকার সব ইরানির প্রতিনিধিত্ব করবে।

রুহানি বলেন, “যারা ভোট দিয়েছেন তারা আমাকে বা অন্যকাউকে যাকেই ভোট দিন, এমনকি তারা যদি ভোট নাও দিয়ে থাকেন, তারা সবাই ইরানের নাগরিক এবং তাদের নাগরিক অধিকার আছে”।

তিনি আরো বলেন, জনগণ মধ্যপন্থা এবং আশাবাদকে ভোট দিয়েছে। তবে তাকে উদারনৈতিক মনে করাটা ভুল হবে বলেও মন্তব্য করেছেন রুহানি।