২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জুলাইয়ে চাকরি পেয়েছে ১৬২,০০০ মানুষ

যুক্তরাষ্ট্রে জুলাইয়ে কর্মসংস্থান বেড়েছে। নতুন চাকরি পেয়েছে ১ লাখ ৬২ হাজার মানুষ।যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তর এ পরিসংখ্যান দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

চাকরির এ পরিসংখ্যান অর্থনীতিবিদদের প্রত্যাশামাফিক না হলেও এতে করে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৭ দশমিক ৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশে। যা চার বছরের মধ্যে সর্বনিম্ন।

যুক্তরাষ্ট্রে অর্থনীতির ক্রমন্নোতির চিত্র এ থেকেই স্পষ্ট। দেশটিতে গত বছরের অগাস্টে ৮ দশমিক ১ শতাংশ বেকারত্বের হার এ বছর জুলাইয়ে এসে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশে। অর্থনীতির এ অগ্রগতি চোখে পড়ার মতো।