২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পানি ও সাবান শিশুদেহ বৃদ্ধির সহায়ক’

পরিষ্কার পানি এবং ধোয়ার সাবান ব্যবহার শুধুমাত্র স্বাস্থ্যেরই উন্নতি ঘটায় না, বরং অল্প বয়সী শিশুদের বৃদ্ধিকেও ত্বরান্বিত করতে পারে বলে এক গবেষণায় বলা হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 03:15 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

পৃথিবীব্যাপী পরিচালিত ওই গবেষণার ফলাফল পর্যালোচনায় সুবিধাজনক স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় ০.৫ সেমি এর মতো হলেও উচ্চতা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

বাংলাদেশ, ইথিওপিয়া, নাইজেরিয়া, চিলি, গুয়াতেমালা, পাকিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং কম্বোডিয়ার শিশুদের উপর এই গবেষণা চালানো হয়।

সারা বিশ্বের ২৬ কোটি ৫০ লাখ শিশু কম বৃদ্ধিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভোগে।

প্রায় ১০ হাজার শিশুর ওপর পরিচালিত ১৪ টি গবেষণার প্রামাণিক তথ্য পর্যালোচনা করে এই নতুন প্রামাণিক তথ্য বের করে এনেছেন গবেষকরা।

দ্য লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসিইচটিএম)এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটার এইড এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি কোচরেইন রিভিউ নামে পরিচিত।

এই গবেষণা প্রতিবেদনটি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন এলএসিইচটিএম এর জনস্বাস্থ্য পুষ্টিবিদ ড. অ্যালান ড্যানগোর।

তিনি বলেন, পরিষ্কার পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাসন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করাই হচ্ছে ডায়রিয়ার মতো মৃত্যুর উপসর্গগুলো কমিয়ে আনার সর্বোত্তম উপায়।