২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি ‘৯ মাসে’

ইসরায়েল ও ফিলিস্তিন তাদের দীর্ঘদিনের সংঘাত অবসানে আগামী ৯ মাসের মধ্যেই শান্তি চুক্তিতে পৌঁছার চেষ্টা চালাবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 11:43 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

তাছাড়া, এ সপ্তাহে প্রথম দফা ইতিবাচক আলোচনার পর দু’পক্ষের আলোচকরা দু’সপ্তাহের মধ্যে আবারো বৈঠকে বসবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।


তিনি বলেন, “দুপক্ষের মধ্যকার এ বৈঠক হয় ইসরায়েল নয়তো ফিলিস্তিন ভূখন্ডে অনুষ্ঠিত হবে।আর এর মধ্য দিয়েই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়া”।


“সব বিষয়ই আলোচনার টেবিলে থাকবে।এর লক্ষ্য হবে একটাই।আর তা হচ্ছে সংঘাতের অবসান ঘটানো”।


তিনি আরো বলেন, অগাস্টের মাঝামাঝি সময়ে দ্বীতিয় দফা আলোচনা হবে এবং এর লক্ষ্য হবে আগামী ৯ মাসে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো।


ইসরায়েল এবং ফিলিস্তিন দু’পক্ষই বিরোধপূর্ণ ইস্যুগুলোতে টেকসই, নিরবিচ্ছিন্ন এবং বাস্তবসম্মত আলোচনায় প্রতিশ্রুতিব্ধ বলেও জানান কেরি।


ওয়াশিংটন ডিসি তে ইসরায়েল ও ফিলিস্তিনি আলোচকদের সঙ্গে সোম ও মঙ্গল দুদিনের আলোচনার পর এক সংবাদ সম্মেলনে কেরি একথা বলেন।


দীর্ঘ প্রায় তিন বছর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে প্রথম দুইদিনের এ মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় বসে ইসরায়েল-ফিলিস্তিন।


কেরির উপস্থিতিতে ইসরাইলের প্রধান আলোচক সিপি লিভনি ও ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত আলোচনায় অংশ নেন।

ইসরায়েলের মন্ত্রিসভা শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হওয়ার পর দুপক্ষের মধ্যে নতুন করে এ শান্তি প্রক্রিয়া শুরু হল।

পুরনো খবর:

ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু