২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ প্রায় তিন বছর পর ওয়াশিংটনে প্রথম মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jul 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উপস্থিতিতে ইসরাইলের প্রধান আলোচক জিপি লিভনি ও ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত আলোচনায় অংশ নেন।

সন্ধ্যায় ইফতারির মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। টেবিলের একপাশে সায়েব এরাকাত ও জিপি লিভনি একপাশে বসেন। আর অন্যপাশে বসেছিলেন জন কেরি ও তার কয়েক জন সহযোগী।কেরি এ সময়টিকে খুবই ‘বিশেষ মুহূর্ত’ বলে বর্ণনা করেন।

ইসরায়েলের মন্ত্রিসভা শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হওয়ার পর দুপক্ষের মধ্যে নতুন করে এ শান্তি আলোচনা শুরু হল।সোমবার আলোচনা শুরু হয়েছে এবং মঙ্গলবারেও তা চলবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়।

আলোচনার মধ্য দিয়ে তীব্র মতবিরোধ সত্ত্বেও দু’পক্ষের সংঘাত দূর হবে বলে আশা প্রকাশ করেছেন কেরি।সোমবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে কেরি শান্তির জন্য ইসরায়েল ও ফিলিস্তিন দু’পক্ষকেই যুক্তিসঙ্গতভাবে আপোস করার আহ্বান জানিয়েছেন।