২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসের খালিদিয়া সেনাবাহিনীর ‘দখলে’

সিরিয়ার সেনাবাহিনী হোমসের খালিদিয়া শহর পুরোপুরি দখল করে নিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jul 2013, 09:03 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

সানা বার্তা সংস্থা বলেছে, সেনাবাহিনী খালিদিয়ায় নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে।

সরকারবিরোধী কর্মীরা সোমবার সকালে খালিদিয়ায় সংঘর্ষের খবর জানিয়েছে।তবে বলেছে, বেশির ভাগ এলাকাই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।


বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি শহরের মধ্যে এ শহরটি ছিল অন্যতম।সেনাবাহিনী শনিবার থেকে ওই এলাকায় অভিযান শুরু করে।বিদ্রোহীরা এক বছরেরও বেশি সময় ধরে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছিল।


সরকারি বাহিনী রোবারই খালিদিয়ার ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।পরবর্তী ২৪ ঘন্টায় শহরটি পুরো দখলের প্রত্যয় জানান এক সামরিক কর্মকর্তা।


শহরটি পুনরায় পুরোপুরি সরকারের দখলে চলে আসার মধ্য দিয়ে বিদ্রোহীদের সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ে সেনাবাহিনীর ধারাবাহিক জয়েরই প্রতিফলন ঘটছে।


সিরিয়ায় ২৮ মাসের লড়াই-সংঘর্ষে ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।