২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক আটক

স্পেনে কয়েক দশকের মধ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এর চালককে আনুষ্ঠানিকভাবে আটক করেছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 07:34 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বুধবার এ দুর্ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়।আহত হয় ১৩১ জনেরও বেশি মানুষ।আহত হন ট্রেনের চালকও।

দুর্ঘটনার সময় ট্রেনটি স্পিড লিমিটের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে চলছিল বলে জানানো হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

বিষয়টি খতিয়ে দেখতে ট্রেনের চালকের বিরুদ্ধে তদন্ত শুরু হয় বুধবার থেকেই।

আহত চালকের বিরুদ্ধে তদন্ত চলার কথা জানান গ্যালিসিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র। স্পেনের গণমাধ্যম জানায়, এই চালকের নাম ফ্রান্সিসকো জোসে গারজোন আমো।

হাসপাতালে কড়া নজরদারিতে থাকা আমোর বিরুদ্ধে দুর্ঘটনায় সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে স্পেনের পুলিশ।

গ্যালিসিয়ার পুলিশ প্রধান জাইমে ইগলেসিয়াস শুক্রবার বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমোকে জিজ্ঞাসাবাদ করে তার অপরাধ খতিয়ে দেখবেন তারা।