ইরাকে বোমা হামলায় নিহত ২৫
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সামরিক বাহিনীর একটি গাড়িবহরের ওপর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ সেনা ও তিন পথচারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানী বাগদাদ থেকে ৩৯০ কিলোমিটার উত্তরে মসুলের পূর্বাঞ্চলীয় কোকচালি এলাকায় বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সামরিক গাড়িবহরে বিস্ফোরণ ঘটায়।
ওই হামলাকারী গাড়িবহরকে অনুসরণ করছিল।গাড়িবহরটি রাস্তার মাঝামাঝিতে থেমে যাওয়া মাত্র হামলাকারী এর পেছনে তার গাড়ির বিস্ফোরণ ঘটায়।ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
হামলার পেছনে কে বা কারা জড়িত তা স্পষ্ট জানা যায়নি।
