২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ সেনা নিহত

মিশরে একটি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় অন্তত ১৫ সেনা নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 10:52 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

ভূমধ্যসাগরীয় বন্দরনগরী অ্যালেক্সান্দ্রিয়ার সঙ্গে কায়রোর সংযোগসড়ক আল আলামিনে এ দুর্ঘটনা ঘটে।সেনারা রমজানের ছুটিতে বাড়ি যাচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।

মিশরে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে গাড়ি চালানো এবং রাস্তার অবস্থা বেশি ভাল না হওয়ার কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ আছে।