২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুরসি সমর্থক-বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীরা দেশজুড়ে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jul 2013, 09:08 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

মুরসির পতনের দু’সপ্তাহেরও বেশি সময় পর সঙ্কট নিরসনে আপোসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মুরসিকে ফের ক্ষমতায় বহাল করার দাবিতে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ডেকেছে তার সমর্থক দল মুসলিম ব্রাদারহুড। ব্রাদারহুড ও এর মিত্ররা সেনাসমর্থিত নতুন অন্তর্বর্তী সরকারও মেনে নিতে প্রস্তুত নয়।

শুক্রবারের বিক্ষোভ কর্মসূচিতে সারা দেশ থেকে যোগ দিতে আসে মুরসি সমর্থকরা।

ওদিকে, মুরসির বিরোধীরাও রাজধানী কায়রোর তাহরির স্কয়ার এবং প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে পাল্টা বিক্ষোভ-সমাবেশ করার ঘোষণা দেয়। ব্রাদারহুডের বিক্ষোভ কর্মসূচির মধ্যেই তারা এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানায়।

পাল্টাপাল্টি এ কর্মসূচির মুখে মিশরের সেনাবাহিনী তা মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়। বিশৃঙ্খলাকারীদের রুখে দেয়া হবে জানায় তারা।

এর আগে দেশকে যারা বিশৃঙ্খলার দিকে নেয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ৪ জুলাই শপথ নেয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি মিশরের অভ্যন্তরীন নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।