২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় আশ্রয়ের আবেদন করেছেন স্নোডেন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন আপাতত রাশিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করেছেন বলে মঙ্গলবার জানিয়েছেন রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jul 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

যুক্তরাষ্ট্র সরকার পাসপোর্ট বাতিল করে দেয়ায় ২৩ জুন থেকে স্নোডেন মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আটকা পড়ে আছেন।


আইনজীবী আনাতোলি গত শুক্রবার মানবাধিকার কর্মীদের সঙ্গে স্নোডেনের সঙ্গে বৈঠক করতে যান।ওই বৈঠকেই রাশিয়ায় আশ্রয় নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন স্নোডেন।


এর কয়েকদিন পর তিনি অাবেদন করলেন।আনাতোলি বলেন, “রাশিয়ায় সাময়িক আশ্রয়ের জন্য প্রয়োজন মনে করেই স্নোডেন আবেদন করার সিদ্ধান্ত নেন এবং সে প্রক্রিয়া মাত্রই শেষ হয়েছে।”

তবে স্নোডেন কিভাবে আবেদন দাখিল করলেন এবং রাশিয়া কর্তৃপক্ষের কাছে তা পৌঁছেছে কিনা সে ব্যাপারে পরিস্কার কিছু জানাননি তিনি।


ম্নোডেন গত শুক্রবারের বৈঠকেই জানিয়েছিলেন যে, তিনি ল্যাটিন আমেরিকায় যেতে না পারা পর্যন্ত রাশিয়ায় থাকতে চান।ল্যাটিন আমেরিকার তিনটি দেশ স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।


যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো ল্যাটিন আমেরিকা যেতে বাধা সৃষ্টি করছে অভিযোগ করে স্নোডেন বলেছেন, একারণেই তাকে রাশিয়ায় আশ্রয় খুঁজতে হচ্ছে।


স্নোডেনের আবেদনের ব্যাপারে খুব শিগগিরিই সাড়া মিলবে এমনটিই আশা করছেন বলে জানিয়েছেন আনাতোলি।


রাজনৈতিক আশ্রয় আর সাময়িক আশ্রয়ের আবেদনের মধ্যে তফাৎ আছে উল্লেখ করে আনাতোলি বলেন, এ আশ্রয়ের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি ডিক্রির প্রয়োজন পড়বে।
তবে পুতিন বলে আসছেন, রাশিয়ায় আশ্রয় নিতে চাইলে স্নোডেনকে আমেরিকার ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।