২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সেনাবাহিনীকে গ্রেপ্তার এড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতাদেরকে গ্রেপ্তারের পক্রিয়া এড়িয়ে চলার জন্য মিশরের সেনাবাহিনীকে অাহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jul 2013, 05:21 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম কায়রোয় সোমবার একথা বলেছেন।সেনাবাহিনী ৩ জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত করার পর বার্নসই প্রথম ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা হিসাবে মিশর সফর করছেন।

সোমবার মিশর সফরে গিয়ে ইসলামপন্থি ও তাদের বিরোধী দুই পক্ষ থেকেই বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন বার্নস।এর মধ্যেই মিশরের তত্ত্বাবধায়ক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর, প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওয়ি এবং শসস্ত্র বাহিনী প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে দেখা করেন বার্নস।

যুক্তরাষ্ট্র মিশরের স্থিতিশীলতা এবং গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।মিশরে সব ধরনের সহিংসতার অবসান এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হন্তান্তর ত্বরান্বিত করা তার এ সফরের উদ্দেশ্য।

বার্নস বলেন, তিনি যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চাপিয়েদিতে কিংবা কাউকে জ্ঞান দিতেও কায়রোয় যাননি।কেবলমাত্র মিশরীয়রাই যে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে ওয়াশিংটন তা বোঝে বলে মন্তব্য করেন তিনি।