২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেঙ্কারির মুখেও পদত্যাগ করছেন না স্পেনের প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন দলের অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগে বিরোধী দলের পক্ষ থেকে ওঠা পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

বিষয়টিকে তিনি তার সংস্কার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে দেবেন না বলেও জানিয়েছেন রাজয়।

ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে তিনি বলেছেন, স্পেনের জনগণের দেয়া ম্যান্ডেট পূর্ণ করে তবেই ক্ষমতা ছাড়বেন।

এর আগে রোববার স্পেনের প্রধান বিরোধী দলী সোস্যালিস্ট পার্টির নেতা আলফ্রেড পেরেজ রুবালকাবা দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

রাজয় ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যবর্তী সময়ে পার্টি পরিচালিত একটি গোপন তহবিল থেকে গোপনে অর্থ নিতেন। ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপি) সাবেক এক রাজস্ব কর্মকর্তা রাজয় এবং আরেকজন পার্টি নেতাকে নগদ ৯০ হাজার ইউরো দিতেন বলে সম্প্রতি এক বিচারকের কাছে সাক্ষ্য দিয়েছেন।

দুর্নীতি ও শূল্কফাঁকির অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি পার্টির এই সাবেক রাজস্ব কর্মকর্তা লুইস বারসেনাসকে নিয়ম বহির্ভূতভাবে পাঠানো রাজয়ের একটি টেক্স ম্যাসেজ সোমবার পত্রিকায় ফাঁস হওয়ার পর তার পদত্যাগের দাবি ওঠে।

কেলেঙ্কারির মূল হোতা এই লুইস বারসেনাস।তার বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগ আছে।রাজয় তার কাছে টেক্সট মেসেজ পাঠানোর কথা স্বীকার করলেও ভুল কোনো কিছু করার কথা অস্বীকার করেছেন।