ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭
ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জন নিহত হয়েছে। আরো বহু যাত্রী ট্রেনের ভেতর আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় কমপক্ষে আট যাত্রী নিহত হওয়ার কথা পুলিশ জানালেও একজন যাত্রী বিবিসিকে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
শনিবার আন্তর্জাতিক সময় ১৬ টার দিকে ট্রেনটি প্যারিস থেকে লিমোজ শহরের যাওয়ার সময় ব্রাইটিনি-সার-অর্জ
স্টেশনে দুর্ঘটনার মুখে পড়ে।
স্থানীয় এমপি মিখায়েল পাওজল বলেন, লাইনে পড়ে থাকা একটি ট্রেন ক্যারিয়ারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুইটি কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে তারা সেটা পরিষ্কার করেনি।
যাত্রীরা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
