২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সিনাইয়ে হামলা

মিশরের সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর ওপর শুক্রবার সকালে সশস্ত্র ইসলামপন্থিরা কয়েকদফা হামলা চালিয়েছে। হামলায় এক সেনা নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Jul 2013, 05:35 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসি এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দুদিন পর এই হামলা চালানো হল।

নিরাপত্তা বাহিনীর সূত্র এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই তথ্য জানিয়েছে।

গাজার সীমান্তবর্তী রাফার একটি পুলিশ স্টেশনে রকেট হামলা চালানো হলে এক সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন। এই পুলিশ স্টেশনটি স্থানীয় সেনা গোয়েন্দা দপ্তরের কাছে অবস্থিত।

এরআগে গাজা ও ইসলায়েলের সীমান্তবর্তী এল আরিস বিমানবন্দরের কাছে সেনা তল্লাশি চৌকিতে রকেট প্রপেলড গ্রেনেড হামলা চালায়।

তবে এসব হামলা মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার প্রতিক্রিয়া হিসাবে চালানো হয়েছে কি না এ বিষয়টি নিশ্চিত নয়।

২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ওই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জোর চেষ্টা চালিযে যাচ্ছে মিশরীয় কর্তৃপক্ষ।