২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুরসি কর্তৃপক্ষের হাতে বন্দি’

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মুরসি “কর্তৃপক্ষের” হাতে বন্দি আছেন বলে জানিয়েছেন মুরসির সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের এক মুখপাত্র ও এক নিরাপত্তা কর্মকর্তা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Jul 2013, 04:11 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বৃহস্পতিবার তারা এই কথা জানান।

মিশরের রাজনৈতিক সঙ্কট নিরসনে সেনাবাহিনীর বেঁধে দেয়া ৪৮ ঘন্টা সময় পার হওয়ার পর বুধবার ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

সংবিধান স্থগিত করে রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন স্থাপনার দখল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থানরত মুরসিকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলে সেনারা। এরপর থেকে মুরসি কোথায় আছেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

ব্রাদারহুডের মুখপাত্র আহমেদ আরেফ জানিয়েছেন, মুরসি ও এসাম এল-হাদ্দাদ (মুরসির জ্যেষ্ঠ সহকারী) উভয়কেই আটক করা হয়েছে, তবে তাদের কোথায় রাখা হয়েছে তা তিনি জানেন না।

এ প্রসঙ্গে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের আটক করে সেনাবাহিনীর একটি গোয়েন্দা স্থাপনায় রাখা হয়েছে।

পুরনো খবর:

মিশরে সেনা অভ্যুত্থানে মুরসি উৎখাত