তাঞ্জানিয়া সফরে বারাক ওবামা
আফ্রিকা সফরের শেষ পর্যায়ে তাঞ্জানিয়ার দার এস সালামে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
আফ্রিকার সঙ্গে নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি এ সফর করছেন।
তাঞ্জানিয়া সফরের মধ্য দিয়েই শেষ হচ্ছে ওবামার আফ্রিকা সফর।
ওবামা দার এস সালামে পৌঁছানোর পর ২১ বার তোপধ্বনি এবং বাদকদলের বাজনার মধ্য দিয়ে তাকে ও তার পরিবারকে স্বাগত জানান তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট।
ওবামার এ সফরে প্রাধান্য পাবে ব্যবসায়িক আলোচনা।বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়নের বিষয়টি আলোচনায় স্থান পাবে বলে মনে করা হচ্ছে।
