২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আবারো বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতে শনিবার থেকে পেট্রলের দাম লিটার প্রতি ১ দশমিক ৮২ রুপি করে বেড়েছে। চলতি মাসে এ নিয়ে দেশটিতে তিনদফা জ্বালানি তেলের দাম বাড়লো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 08:40 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

বিশ্ববাজারে ডলারের বিপরীতে রুপির অবনমন হওয়ার পরিপ্রেক্ষিতে তেলের দাম বাড়ানো হয়েছে।
পেট্রলের এই বাড়তি মূল্যের সঙ্গে স্থানীয় মূল্য সংযোজন করও যুক্ত হবে। ফলে ক্রেতাদের আরো একটু বেশি দামেই পেট্রল কিনতে হবে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

পেট্রলের দাম পর্যালোচনার পর চারটি গুরুত্বপূর্ণ শহরে মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে: দিল্লিতে প্রতি লিটার ৬৮.৫৮ রুপি, কলকাতায় ৭৬.১০ রুপি, মুম্বাইয়ে ৭৬.৯০ রুপি এবং চেন্নাইয়ে ৭১.৭১ রুপি।

এ নিয়ে চলতি মাসেই তৃতীয় দফা পেট্রলের দাম বাড়ানো হল। তেল প্রতিষ্ঠানগুলো ১ জুন থেকে প্রতি লিটারে ৭৫ পয়সা বাড়ানোর পর ১৫ জুন লিটার প্রতি ২ রুপি করে বাড়ায়।