বায়ুদূষণ: মালয়েশিয়ায় জরুরি অবস্থা
ইন্দোনেশিয়ার বনে অবৈধভাবে আগুন দেয়া থেকে ছড়িয়ে পড়া ধোঁয়াশার কারণে মালয়েশিয়া রোববার দক্ষিণের জোহর রাজ্যের দুই অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
ধোয়াঁশায় সিঙ্গাপুরে মারাত্মক পরিবেশ দূষণ থেকে আক্রান্ত হয়েছে মালয়েশিয়াও।সপ্তাহ শেষে সিঙ্গাপুরের অবস্থার কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে মালয়েশিয়া পরিস্থিতির।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পামচাষের জন্য বন ও অন্যান্য জমি অবৈধভাবে আগুন দিয়ে পুড়িয়ে পরিস্কার করা হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুষ্ক মৌসুমে এটি ওই অঞ্চলের একটি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
মালয়শিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রী জি পালানিভেল তার এক ফেইসবুক পোস্টে বলেন "প্রধানমন্ত্রী নাজিব রাজাক মুয়ার এবং লেদাংয়ে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করতে রাজি হয়েছেন।”
পালানিভেল বলেন, ওই দুই অঞ্চলে বায়ু দূষণ সূচক ৭৫০ছাড়িয়ে গেছে।সূচক ৩০০ মাত্রা ছাড়িয়ে গেলেই তাকে বিপজ্জনক মাত্রার বায়ু দূষণ হিসাবে ধরা হয়।
এ ব্যাপারে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পালানিভেল- কারো সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
জোহর রাজ্যের অপারেশনস সেন্টারের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদের কাছ থেকে আক্রান্ত এলাকার অধিবাসীদের ঘরের মধ্যে থাকার আদেশের অপেক্ষায় ছিলাম আমরা।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভিত্তিক দুইটি কোম্পানির ওপর আংশিক দায় এর কথা ইঙ্গিত করে তাদের বিরুদ্ধে অভিযোগকে প্রকারান্তরে লঘু করতে চেয়েছেন।
মালয়শিয়ায় তালিকাভুক্ত সিম ডারবি ও সিঙ্গাপুরের উইলমার গ্রুপ, এই দুটি কোম্পানিই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছে।
