২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ধারাবাহিক হামলায় নিহত ৩৪

সিরিয়ার গৃহযুদ্ধের ছড়িয়ে পড়া উত্তাপে পুড়ছে ইরাকের শিয়া-সুন্নি সম্প্রদায়। দুই সম্প্রদায়ের চলমান সহিংসতায় শনিবার ইরাকজুড়ে নিহত হয়েছে আরো ৩০ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jun 2013, 07:31 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

একটি শিয়া মসজিদে মাগরিবের নামাজ চলাকালীন এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ১২ জন। বাগদাদ থেকে ২০ কিলোমিটার উত্তরে সাব আল বোর জেলার তাজি শহরের কাছে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে আরো ২৫ জন।

ঘটনাস্থল থেকে এক পুলিশ সদস্য জানিয়েছেন, মাগরেবের নামাজ চলাকালীন এক আত্মঘাতী হামলাকারী নামাজরত লোকজনের মধ্যে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ধোঁয়ায় আচ্ছন্ন মসজিদের ভিতরটি হতাহতদের রক্তে সয়লাব হয়ে যায়।

পশ্চিমাঞ্চলীয় সিরিয়া সীমান্তের আনবার প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে জঙ্গিরা দুটি গাড়িবোমা বিস্ফোরণ ও রকেট চালিত গ্রেনেড হামলা চালালে পাঁচ পুলিশ নিহত হয়।

মসুলে পুলিশের একটি তল্লাশী চৌকির কাছে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়।

তিকরিতে শ্রমিকদের একটি সমাবেশে বোমা হামলায় নিহত হয় দুইজন। বাগদাদের কেন্দ্রস্থলে কয়েকটি রেস্তোরার সামনে বিস্ফোরিত একটি বোমায় আরো দুজন নিহত হয়।

এছাড়া শনিবার সারাদিন ধরে দেশজুড়ে চালানো আরো কয়েকটি বিক্ষিপ্ত হামলায় আরো ৯ জন নিহত হয়।

শুধু মে’তেই ইরাক জুড়ে এ ধরনের হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। ২০০৬-০৭ এর সাম্প্রদায়িক হানাহানির পর এটিই এক মাসে সবচেয়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা।