২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদকে উৎখাতে অস্ত্র দেবে সৌদি আরবও

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎথাতে লড়াইরত বিদ্রোহীদের জরুরি সামরিক সহায়তা দিতে একমত হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নেয়া পশ্চিমা ও আরব দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শনিবার কাতারের দোহায় ‘ফ্রেন্ডস অফ সিরিয়া গ্রুপের’ পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হন। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, মিশর ও জর্ডান রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ফ্রেন্ডস অফ সিরিয়া গ্রুপের’ প্রধান ১১টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের জরুরি প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করতে একমত হয়েছেন। প্রতিটি দেশ নিজের মতো করে এ সহায়তা দেবে।

এছাড়া প্রেসডেন্ট বাশারের পক্ষ নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ায় হিজবুল্লাহর সমালোচনা করেন তারা।

হিজবুল্লাহ গেরিলা এবং ইরান ও ইরাক থেকে যাওয়া শিয়া যোদ্ধাদের অবিলম্বে সরে আসার আহ্বান জানানো হয় বিবৃতিতে।